বিধানসভার ওয়ার্ড ভিত্তিক দুয়ারে সরকারের ব্যাপক প্রচারে তৃনমূল
দি নিউজ লায়ন ; বিধানসভার ওয়ার্ড ভিত্তিক দুয়ারে সরকারের ব্যাপক প্রচারে তৃনমূল। ওয়ার্ডে ওয়ার্ডে রাজ্যের স্বাস্থ্য সাথী, খাদ্যসাথী, মানবিক প্রকল্প এর প্রচারে শিলিগুড়ি ও শিলিগুড়ি পুরনিগমের সংযোজিত ওয়ার্ড নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় চলছে মন্ত্রী ও দলীয় শীর্ষ নেতৃত্বদের জনসভা। রাজ্যের প্রকল্পের বিষয়ে কোথাও জনসভা তো কোথাও রাজনৈতিক কর্মসূচি আবার কোথাও পথসভা করে আম সাধারনকে অবগত করছেন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার সহ নেতৃত্বরা।
শিলিগুড়ির পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ৩৫,৩৭নাম্বার ওয়ার্ড সহ অম্বিকানগর, প্রধানপাড়ায় জনসভা ও রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাগুলি তুলে ধরছেন মন্ত্রী গৌতম দেব। স্বাস্থ্য সাথীর কার্ডের প্রক্রিয়ার পরিবারের সদস্যদের ছবি তোলার ক্ষেত্রে বেশ কিছু এলাকায় উদ্যোগ নিয়ে দুয়ারে সরকারের আদলে একাধিক জায়গায় ওয়ার্ড ভিত্তিক বিকল্প শিবির করে ছবি তোলার অস্থায়ী কেন্দ্রের ব্যবস্থা করার উদ্যোগ নেন মন্ত্রী।
রবিবার মন্ত্রী গৌতম দেব ৩৭নাম্বার ওয়ার্ডের বিস্তীর্ণ ঘুঘুমালি এলাকায় বাসীদের দূরবর্তী কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য সাথীর কার্ডের জন্য ছবির তোলার সমস্যার কথা শুনে ঘুঘুমালি স্কুলেই দুয়ারে সরকারের আদলে অস্থায়ী শিবির গড়ে উপভোক্তাদের ছবি তোলার ব্যবস্থা করার নির্দেশ দেন।

Post a Comment